শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ৬০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ মে ২০২৫, ১১:১৮

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েই চলেছে। মঙ্গলবার (১৩ মে) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এক টেলিভিশন ভাষণে বলেছেন, ইরান প্রয়োজনে একসাথে ৬০০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর দিকে ছুড়তে পারে।

তিনি বলেন, আমরা যদি একসঙ্গে ৬০০টি ক্ষেপণাস্ত্র ছুড়ি, শত্রুরা তা সহ্য করতে পারবে কি?

সালামির ভাষ্য অনুযায়ী, ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও দৃঢ় অবস্থানে আছে। তিনি বলেন, ‘আমাদের শত্রুরা তাদের হুমকির পরিণতি বুঝতে পারছে না। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পর্যন্ত আজারবাইজানে যেতে ভয় পাচ্ছেন।’

তিনি আরও বলেন, যুদ্ধ এখন আর শুধু সামরিক যুদ্ধ নয়—এটি মিডিয়া, সংস্কৃতি ও মতাদর্শের লড়াইয়েও রূপ নিয়েছে। গাজার উদাহরণ টেনে তিনি বলেন, ‘দৃঢ় সংকল্প থাকলে সামরিক শক্তিকেও প্রতিরোধ করা যায়।’

ইয়েমেন প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলো ইচ্ছাকৃতভাবে সরাসরি সংঘাতে জড়াচ্ছে না, বরং একতরফা যুদ্ধবিরতির পথ বেছে নিচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত পিছু হটার ইঙ্গিত বলে মনে করেন তিনি।

শেষে সালামি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ভেতরে চাপ বেড়েছে, বিশেষ করে তাদের বিমানবাহিনীর সক্ষমতা কমছে এবং বিমান দুর্ঘটনার হার বেড়েছে—যা তাদের সামরিক দুর্বলতার প্রতিফলন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর