শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মোদি

ভারত শুধু কথায় নয়, কাজে বিশ্বাস করে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ মে ২০২৫, ১৮:৩২

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার দেশবাসীর উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে চালানো সামরিক অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে, তবে ভবিষ্যতে কী হবে, তা নির্ভর করবে পাকিস্তানের আচরণের উপর।

মোদি বলেন, ‘অপারেশন সিঁদুর’ শুধুমাত্র একটি নাম নয়। এটি ছিল পেহেলগাঁও হামলার জবাব হিসেবে ভারতের প্রতিজ্ঞার বাস্তব রূপ। এই অভিযানের মাধ্যমে সারা বিশ্ব দেখেছে, ভারত শুধু কথায় নয়, কাজে বিশ্বাস করে। এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একশরও বেশি কুখ্যাত সন্ত্রাসী নিহত হয়েছে।

তিনি আরও বলেন, ২৫ এপ্রিলের পেহেলগাঁও হামলায় ২৬ জন নিহত হন, যা সন্ত্রাসবাদের সবচেয়ে বর্বর রূপ প্রকাশ করেছে। তিনি মন্তব্য করেন, "আমাদের নারীদের কপাল থেকে সিঁদুর মুছে ফেলার যে চেষ্টা শত্রুপক্ষ করেছিল, তার ফল এখন তারা বুঝতে পারছে।"

উল্লেখ্য, ৭ ও ৮ মে রাতের মধ্যে চালু হওয়া 'অপারেশন সিঁদুর' ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে, কারণ এটি পাল্টা হামলার সূত্রপাত করে। তবে শনিবার সন্ধ্যা ৫টা থেকে স্থল, আকাশ ও সমুদ্রে সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধে দুই দেশ সমঝোতায় পৌঁছায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর