শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

এক রাত পাকিস্তানে অতিথি হতে কত টাকা নিয়েছিলেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১২ মে ২০২৫, ১৬:৩২

বলিউড হোক বা হলিউড- অভিনয়ের পাশাপাশি বিভিন্ন মডেলিং শো বা কারও ব্যক্তিগত অনুষ্ঠানে উপস্থিত হওয়া যেকোনো সেলিব্রিটির কাজের অংশ হিসেবেই ধরা হয়। এসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে কোটি কোটি টাকা উপার্জন করেন তারকারা।

বলিউড তারকা অক্ষয় কুমার থেকে শুরু করে কিং খান শাহরুখ- কেউই বাদ যান না। আর অভিনেত্রীদের কথা তো বলাই বাহুল্য। ব্যক্তিগত কোনো ইভেন্টে তাদের আমন্ত্রণ জানাতে হলে আয়োজককে গুনতে হয় কোটি টাকা। তবে এখানে ব্যতিক্রম বলিউড ডিভা ঐশ্বরিয়া রাই।

যার অভিনয় থেকে রূপ সবকিছু নিয়ে নেটিজেনরা বেশ প্রশংসা করেন, সেই ঐশ্বরিয়া খুব একটা ব্যক্তিগত ইভেন্টে যান না বলা চলে। ক্যারিয়ারের একদম শীর্ষ সময়ে যেমন তিনি কোথাও খুব একটা যেতেন না, তেমন এখনও বড় কোনো ফিল্ম ফেস্টিভ্যাল না হলে তার দেখা মেলা ভার।

তবে একটা সময় ছিল, যখন সুন্দরী অভিনেত্রীকে একবার নিমন্ত্রণ জানানোর জন্য মরিয়া থাকতেন দেশ বিদেশের নাম করা ভক্তরা। ২০০৮ সালে এমনই একটা নিমন্ত্রণ রক্ষা করে ছিলেন ঐশ্বরিয়া, তেমনটাই শোনা যায়। ভারত-পাকিস্তান ইস্যুতে নানা পুরোনো বিষয় নতুন করে সামনে চলে আসায় আবারও কথা হচ্ছে ঐশ্বরিয়ার সে সময়ের একটি সফর নিয়ে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি ছিলেন ঐশ্বরিয়ার বড়ো ভক্ত। তিনিই চেয়েছিলেন তার অনুষ্ঠানে অভিনেত্রীকে আনাতে।

প্রতিবেদনে আরও বলা হয়, নিজের এই ইচ্ছে পূরণের জন্য পাকিস্তানের রাষ্ট্রপতি ব্যয় করেছিলেন ১০ কোটি টাকা। যদিও এর কোনও প্রমাণ এখনও পর্যন্ত নেই। তবে খবর ছড়িয়ে পড়েছিল বিভিন্ন ক্ষেত্র থেকে। তবে এই প্রসঙ্গে ঐশ্বরিয়া কোনোদিন মুখ খোলেননি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর