শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সহজ কৌশলে দীর্ঘক্ষণ থাকবে ফোনের চার্জ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ মে ২০২৫, ১৪:৪২

বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু স্মার্টফোন সারাক্ষণ ব্যবহার করতে গিয়ে চার্জ দিতে ভুলে যান। দেখা যায় জরুরি সময়ে ফোনে চার্জ না থাকায় পড়তে হয় বড় সমস্যায়।

আবার দেখা যায় ফোনে চার্জ দিলেও খুব দ্রুত তা ফুরিয়ে যাচ্ছে। এক্ষেত্রে ফোন না বদলে সেটিংসে বদল আনতে পারেন। একটি ছোট্ট সেটিংসই আপনার ফোনের ব্যাটারি বাঁচিয়ে দিতে পারে।

কিছু টিপস ফলো করে ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে। আসলে আমাদের ফোনে একটা মোড থাকে। আর সেই মোডে ফোন রাখলে এর ব্যাটারি লাইফ বেড়ে যায়। জেনে নেওয়া যাক সেই মোডটির বিষয়ে।

ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য কোন মোড ব্যবহার করতে হবে? অনেকেই হয়তো জানেন না যে, ফোনে একটা মোড থাকে, যার জন্য ১ দিনের বদলে ২ দিন যাবে ফোনের ব্যাটারি বা চার্জ।

হ্যাঁ,ব্যাটারি সেভার মোডের কথাই বলছি। এই মোড অন করে রাখলে ফোনের ব্যাটারির আয়ু বাড়ে। এই মোডে অবশ্য ফোনের কিছু ফাংশন এবং অ্যাপ লিমিটেড থাকে। যা ব্যাটারির কনজাম্পশন বা ব্যাটারির খরচ অনেকটাই কমিয়ে দেয়।

ব্যাটারি সেভার মোড অন করে রাখার জন্য প্রথমে ফোনের সেটিংসে যেতে হবে। এরপর ব্যাটারি অথবা পাওয়ার অপশনে ক্লিক করতে হবে। এবার ব্যবহারকারী দেখতে পাবেন ব্যাটারি সেভার অপশন। এরপর সেটি অন করে দিতে হবে। আর অন করার পরেই ব্যবহারকারীর ফোন কিছু ফাংশনকে সীমিত করে দেবে।

এর মধ্যে অন্যতম হলো, ব্যাকগ্রাউন্ড অ্যাপ ক্লোজ করা, স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে দেওয়া এবং কিছু নোটিফিকেশন ব্লক করে দেওয়া। এতে ব্যাটারির খরচ কমবে এবং ফোনের ব্যাটারি প্রায় ২ দিন পর্যন্ত থেকে যাবে।

তাই যদি কারও মনে হয়, দ্রুত হারে ফোনের ব্যাটারি ফুরিয়ে আসছে, তাহলে এই ব্যাটারি সেভার মোডে অন করে দিতে হবে। এতে ব্যাটারি লাইফ আরও বাড়বে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর