শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

প্রেস সচিব

আমরা কোনো নেতিবাচক আন্তর্জাতিক প্রতিক্রিয়ার আশা করি না

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ মে ২০২৫, ১৫:০৫

আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে কোনো বিরূপ প্রতিক্রিয়া আসবে না বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১১ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি না যে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করার কারণে বিশ্ব দুঃখ করবে। জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য এই নিষেধাজ্ঞা অপরিহার্য ছিল।’

শফিকুল আলম আরও উল্লেখ করেন, ইতিহাসে দেখা গেছে—পশ্চিমা গণতন্ত্রেও মানবতাবিরোধী অপরাধ এবং মৌলিক জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজের অভিযোগে পুরো রাজনৈতিক দলকে পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও ইতালি নাৎসি ও ফ্যাসিস্ট দলগুলোকে নিষিদ্ধ করেছিল। স্পেন ও বেলজিয়ামেও বিচ্ছিন্নতাবাদী তৎপরতার কারণে কিছু রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়।

প্রেস সচিব দাবি করেন, জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের রিপোর্টে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ, তাদের নেতৃত্ব, দলীয় কর্মী এবং সহযোগী সংগঠনগুলো মানবতাবিরোধী অপরাধে লিপ্ত ছিল। তারা বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। দলের নেতাকর্মীরা ব্যাংক লুট ও বিপুল অর্থ বিদেশে পাচারে যুক্ত ছিল।

তিনি বলেন, ‘গণতান্ত্রিক বিশ্বে এমন নির্লজ্জ, খুনে, গণতন্ত্রবিরোধী ও দুর্নীতিপরায়ণ দলের পক্ষে কথা বলবে—এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের বিষয়ে আমরা কোনো নেতিবাচক আন্তর্জাতিক প্রতিক্রিয়ার আশা করছি না।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর