শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

পাকিস্তানকে ‘তেলাপোকা’ বলে মানচিত্র থেকে মুছে ফেলার দাবি কঙ্গনার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ মে ২০২৫, ১৮:২৪

সীমান্তে চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে বলিউড অভিনেত্রী ও সদ্য রাজনীতিতে যোগ দেওয়া কঙ্গনা রানাওয়াত আবারও বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এলেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি পাকিস্তানকে ‘জঘন্য’ ও ‘সন্ত্রাসবাদীতে ভরা’ বলে অভিহিত করেন এবং দাবি করেন—"এই দেশকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা উচিত।"

তিনি লিখেছেন, “আরশোলা কোথাকার! সন্ত্রাসবাদীতে ভরা ধূর্ত এবং জঘন্য দেশ... এটিকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা উচিত।”

এই মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাঁর বক্তব্যকে দেশাত্মবোধ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি চরম অসাংবিধানিক ও বিদ্বেষপূর্ণ মন্তব্য।

এর আগে কঙ্গনা কাশ্মীর ইস্যু নিয়েও একাধিকবার নিজের অবস্থান স্পষ্ট করে মন্তব্য করেছেন। সম্প্রতি জম্মুতে পাকিস্তানি ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনার পর তিনি ইনস্টাগ্রামে লেখেন—"সাহস হারাবেন না জম্মু। ভারতীয় ডিফেন্স আপনাদের রক্ষা করছে।"


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর