শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

শেরপুর সীমান্তে ১৩৮৬ বোতল ভারতীয় মদ জব্দ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ মে ২০২৫, ১৮:১৭

সীমান্ত জেলা শেরপুর ঝিনাইগাতি উপজেলার সন্ধ্যাকুড়া রাবার বাগান ধুমগড় এলাকার গভীর বনাঞ্চল থেকে ১৩৮৬ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ জব্দ করেছে ঝিনাইগাতি থানা পুলিশ। এলাকাটি ভারতের মেঘালয়ের কয়েক গজের মধ্যে।

আজ শনিবার (১০ মে) ভোরবেলায় এসব মদ জব্দ করা হলেও মাদক কারবারি কাউকে গ্রেফতার করা যায়নি। তবে এর সাথে জড়িত অন্তত চারজনের নাম পেয়েছে পুলিশ। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে।

ঝিনাইগাতি থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সারা রাত ব্যাপি কঠোর নজরদারি করে ভোরের দিকে ওই গভীর বন থেকে পুলিশ ওসব মাদক ধরতে সফল হয়। এই অবৈধ কারবারের সাথে অন্তত ৭/৮জন জড়িত রয়েছে। পুলিশ মাদক করবারিদের ধরতে অভিযান পরিচালনা করছে।

ঝিনাইগাতি থানার ওসি মো. আল আমিন বলেছেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়েছে। তবে তাদের নাম-ঠিকানা পাওয়া গেছে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর