শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

প্রসেনজিতের মেয়ে প্রেম করছেন, ফুফু বললেন ‘খুব মিষ্টি’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৮ মে ২০২৫, ১৭:৫৯

ভারতীয় বাংলা চলচ্চিত্রের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ব্যক্তিজীবনে তিনটি বিয়ে করেছেন। দ্বিতীয় পক্ষের এক কন্যাও রয়েছে।

দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরতার মেয়ে প্রেরণা। জানা যায়, অভিনেতার সঙ্গে মেয়ের কোনো সম্পর্কই নেই।

বিদেশে মায়ের সঙ্গে থাকেন তিনি। নিজের মতো করেই জীবনযাপন করেন। সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোই সক্রিয় থাকেন। কয়েক দিন আগে কিছু ছবি শেয়ার করেছেন প্রেরণা।

ছবিতে তাকে এক যুবকের সঙ্গে দেখা গেছে। ছবি দেখে বোঝা যাচ্ছে, মনের মানুষের সন্ধান পেয়ে গেছেন প্রসেনজিৎকন্যা।
ছবিতে দেখা যায়, কালো রঙের বিকিনি পরে ওই রহস্যময় তরুণের সঙ্গে সি-বিচে সময় কাটাচ্ছেন প্রেরণা। এ সময় যুবকের গালে চুমু খেতেও দেখা গেছে তাকে।

দুজনই প্রেমে মগ্ন

ছবিগুলোতে মন্তব্য করেছেন প্রেরণার ফুফু মানে প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়। পল্লবী তাদের ছবি ‘খুব মিষ্টি’ বলে মন্তব্য করেন, সঙ্গে গোলাপি হার্টের ইমোজি জুড়ে দেন।

খুব অল্প বয়সেই বাবার থেকে আলাদা হয়ে যান প্রেরণা। মা অপর্ণা গুহ ঠাকুরতার সঙ্গে বিদেশেই থাকেন তিনি।

বাবা প্রসেনজিতের মতো প্রেরণা গ্ল্যামার দুনিয়ায় আসতে চান না। তবে কোনো টলিউড হিরোইনের চেয়ে কম যান না প্রসেনজিৎকন্যা। একেবারে বাবার মতোই দেখতে। যেমন গায়ের রং, তেমনই গ্ল্যামার। দুবছর আগেই কলকাতায় এসেছিলেন প্রেরণা, সেই সময় পিসি পল্লবী চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন।

প্রেরণা আইন নিয়ে পড়াশোনা করছেন। ২০০২ সালে প্রসেনজিৎ-অপর্ণার সংসার ভাঙে। প্রেরণার বয়স তখন মাত্র এক বছর। এর পরেই মেয়েকে নিয়ে বিদেশে চলে যান অপর্ণা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেননি তিনি। মেয়ে প্রেরণাও বড় হয়েছে মূলত মায়ের কাছেই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর