শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ মে ২০২৫, ১৭:৩৫

ভারতের ২০টির বেশি বিমানবন্ধর আগামী শনিবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধ করে দেওয়া বিমানবন্দরের বেশির ভাগই উত্তর ভারতের। তবে এ বিষয়ে দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় বা বিমানবন্দর নিয়ন্ত্রক সংস্থা থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দরগুলো হলো— লেহ, শ্রীনগর, জম্মু, অমৃতসর, পাঠানকোট, চণ্ডীগড়, যোধপুর, জয়সালমের, জামনগর, ভাটিন্ডা, ভুজ, ধর্মশালা, সিমলা, রাজকোট, পোরবন্দর, বিকানের, হিন্দন, কিশানগড়, কান্দলা এবং গোয়ালিয়র।

এদিকে পাকিস্তানের তিনটি প্রধান বিমানবন্দর— লাহোর, করাচি এবং সিয়ালকোট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আঞ্চলিক উত্তেজনার কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর