শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

যন্ত্র নয় গাছ লাগান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ মে ২০২৫, ১৬:০৭

ঢাকার বায়ুর মানোন্নয়নে গত পাঁচ দিনে দুটি পদক্ষেপের খবর জানতে পারলাম। দুটি খবরই প্রকাশ করেছে কালের কণ্ঠ অনলাইন। তাদের ০১ মে তারিখের একটি খবরের শিরোনাম ছিলো- 'ঢাকায় ৫০ স্থানে বসছে এয়ার পিউরিফায়ার, কতটা সুফল মিলবে'। একই বিষয়ে ০৫ মে তারিখে তাদের আরেকটি খবরের শিরোনাম ছিলো- 'বাতাসের গুণগতমান যাচাইয়ে যন্ত্র স্থাপন করা হবে: ডিএনসিসি প্রশাসক'।

ঢাকার বায়ুর মানোন্নয়নে গৃহীত দুটি পরিকল্পনার কোনটিই বাস্তবসম্মত নয়। অকার্যকর এইসব বিলাসী প্রকল্প কিছুদিন পরেই অপচয়ের খাতায় উঠবে। যদিও বলা হয়েছে, দুটি প্রকল্পের কোনটির জন্যই অর্থ ব্যয় করতে হবে না। সহায়তা হিসেবেই পাওয়া যাবে ডিভাইসগুলো।

কথা হচ্ছে জেনে বোঝে কেনো এমন সহায়তা নেওয়া! বায়ুর মানোন্নয়নে বাস্তবসম্মত টেকসই পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের জন্য স্পন্সর বা সহায়তা চাওয়া যেতে পারতো। প্রাপ্ত সহায়তা কাজেও লাগতো।

বিদ্যুৎ চালিত যে ৫০টি এয়ার পিউরিফায়ার ডিভাইসের কথা বলা হচ্ছে সেগুলোর প্রতিটির ওজন ১৫০০ কেজির মতো এবং সাইজে একটা প্রাইভেট কারের সমান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ দাবী করেছেন, প্রতিটি ডিভাইস ১০০ গাছের সমপরিমাণ বায়ু পরিশোধন ও শীতলীকরণে সক্ষম।

বাস্তবতা হচ্ছে পৃথিবীর বিভিন্ন জনবহুল শহরে পূর্বে স্থাপিত এইসব ডিভাইস বায়ুদূষণ রোধে কার্যকারিতা দেখাতে ব্যর্থ হয়েছে।

অন্যদিকে ঢাকার বাতাসের গুণগতমান যাচাইয়ে উত্তর সিটি কর্পোরেশন ২৫টি যন্ত্র স্থাপনের কথা ভাবছে! সুইজারল্যান্ডের বায়ুর মান নির্ণয়কারী সংস্থা আইকিউএয়ার ঢাকার বাতাসের মান নিয়ে প্রতিদিন রিপোর্ট দিচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকার কোথায় কখন কোন মাত্রার দূষণ আছে এবং সেখানে চলাচলকারী লোকজনের জন্য প্রয়োজনীয় সতর্কবার্তা ফ্রিতে জানিয়ে দিচ্ছে। এছাড়া বায়ু দূষণের সূচকে বিশ্বের বিভিন্ন শহরের মধ্যে ঢাকার অবস্থান প্রতিদিনই জানাচ্ছে আইকিউএয়ার, যার বরাত দিয়ে দেশের প্রায় সব জাতীয় দৈনিক প্রতিদিন রিপোর্ট করছে। এতদস্বত্ত্বেও ২৫টি যন্ত্র বসিয়ে বাতাসের স্বাস্থ্য পরীক্ষার কেনো প্রয়োজন তা ব্যাখ্যার দাবী রাখে।

টেকসই সমাধানে করণীয়:

বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) জানিয়েছে, গত ৯ বছরে ঢাকার মানুষ মাত্র ৩১ দিন নির্মল বাতাসে শ্বাস নিতে পেরেছে! বাকি দিনগুলোতে দূষিত বাতাসে শ্বাস নিয়েছে। আইকিউএয়ারের মতে প্রতি ঘনমিটার বাতাসে পার্টিকুলেট ম্যাটার বা পিএম ২.৫ এর ঘনত্ব ২০১-৩০০ হলে (ওব্লিউএইচও কর্তৃক গ্রহণযোগ্য মাত্রা ৫) তা ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বলে গণ্য করা হয়। ঢাকার বাতাসে পিএম ২.৫ এর ঘনত্ব ৫৪০ ছাড়ানোর রেকর্ডও আছে! এই অবস্থা থেকে উত্তরণের টেকসই সমাধান হিসেবে যা করা প্রয়োজন-

১. শহরের সড়কের দুই ধার, সড়ক দ্বীপ, সড়ক বিভাজক, স্কুল-কলেজ ও খেলার মাঠের চারপাশ, পার্কের ফাঁকা যায়গা ও খালের দুই ধারে ব্যাপকহারে বৃক্ষরোপণ করা।

২. রাজধানীতে পুরনো লক্কড়-ঝক্কর বাসের চলাচল বন্ধ করা।

৩. চলাচলের সময় বালুর ট্রাক, নির্মাণ সাইটের মালামাল ঢেকে রাখার নিয়ম কঠোরভাবে মনিটর করা।

৪. পরিচ্ছন্নতাকর্মীর সংখ্যা বাড়িয়ে ফুটপাথ, রাস্তা-ঘাট, হাট-বাজার, গলিপথ নিয়মিত পরিষ্কার করা।

৫. পুকুর ও খাল ভরাট করতে না দিয়ে বিদ্যমান খালগুলো খনন করে প্রবাহ ঠিক রাখা।

৬. ঢাকার আশেপাশে থাকা অননুমোদিত ইটভাটা বন্ধ করা।

৭. উন্মুক্ত স্থানে আবর্জনা পোড়ানো নিষিদ্ধ করা।

৮. যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। এটি করতে পারলে গাড়িগুলো কম কার্বন নি:সরণ করবে।

৯. ঢাকার ফুটপাথ হকার ও দোকানপাট মুক্ত করা প্রয়োজন। এতে হাঁটার সুযোগ বাড়বে। গাড়ির উপর চাপ কমবে।

ঘরের কোণে মরা টিকটিকির দুর্গন্ধ দূর করতে সারা ঘরে দামি সুগন্ধি ছড়িয়ে সুফল পাওয়া যাবে না, মরা টিকটিকি খুঁজে বের করে সরাতে হবে। তবেই টেকসই সুফল মিলবে। তাই রাজধানীর বায়ুর মানোন্নয়নে যন্ত্র নয়, গাছ লাগান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর