শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ মে ২০২৫, ১৫:২৮

ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার জেরে পাঞ্জাব প্রদেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ । বুধবার এক জরুরি ব্রিফিংয়ে তিনি জানান, সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। ছাড়া চিকিৎসা ও জরুরি সেবাসমূহকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। মরিয়ম বলেন, ‘সব চিকিৎসক ও চিকিৎসা কর্মীর ছুটি বাতিল করা হয়েছে।

সিভিল ডিফেন্সের সদস্যদেরও কাজে ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে।’ তিনি হাসপাতাল ও উদ্ধারকারী সংস্থাগুলোকে ‘হাই অ্যালার্টে’ থাকার নির্দেশও দিয়েছেন।
পাকিস্তানের সেনাবাহিনী নিশ্চিত করেছে, ভারতীয় বাহিনী বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে এরপরেই এই ঘোষণা এমন সামনে এসেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, হামলাগুলো ছিল সম্পূর্ণভাবে বেসামরিক এলাকার লক্ষ্য করে।

কোনো সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। এর জবাবে পাকিস্তান দ্রুত পাল্টা প্রতিক্রিয়ায় লাইন অব কন্ট্রোলে (এলওসি) দুধনিয়াল সেক্টরে ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর এবং একটি সামরিক পোস্ট ধ্বংস করেছে বলে জানা গেছে।

এ ছাড়া নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তান বিমান বাহিনী ভারতের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদিও পাকিস্তান বলছে তারা ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

ভারতের আগ্রাসনের নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রী মরিয়ম বলেন, ‘পাকিস্তান সেনাবাহিনীর পাশে জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। ভারত এটা শুরু করলেও, শেষ আমরা করব।’
তিনি আরো বলেন, ‘আমরা শান্তি চাই, তবে সম্মানের সঙ্গে। সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়। যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, পুরো জাতি এক শক্তি হিসেবে জবাব দেবে।

’চলমান সংকটে জনগণকে ঘরের ভেতরে থাকার এবং অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে তিনি অনুরোধ করেন লোকজন যেন শুধু সরকারি সূত্র থেকে তথ্য গ্রহণ করে এবং যেকোনো আহত বা জরুরি অবস্থা নিকটস্থ হাসপাতাল বা উদ্ধার সংস্থাকে জানায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর