শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ওড়না সরে গেলেই বাবা মারতেন উরফিকে

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৭ মে ২০২৫, ১৪:৫২

ভারতের ফ্যাশন ইনফ্লুয়েনসার ও মডেল উরফি জাভেদ আলোচিত তার পোশাকের কারণে। উদ্ভট সকল পোশাক নিয়ে নিয়মিত সংবাদের শিরোনাম হন। শুধু ভারতীয় নয়, উপমহাদেশে তার পরিচিতি ছড়িয়ে পড়েছে শুধু পোশাকের কারণে। অথচ এই উরফি একটা সময় পোশাক নিয়ে থাকতেন বাধা-ধরার আয়ত্তে।

তার পোশাক নিয়ে পরিবার থেকে ছিল কড়াকড়ি নিয়ম। কিন্তু একটা সময় কড়া শাসনে থাকা এই উরফির পোশাকে কেন এত পরিবর্তন, তা এবার নিজেই জানালেন। 

কয়েকদিন আগে এক পডকাস্ট শো-তে উরফি জাভেদ জানিয়েছেন, পাঞ্জাবের মেয়ে তিনি, ছোট থেকেই দারুণ কড়া শাসনে বড় হয়েছেন। খোলামেলা পোশাক তো দূরের কথা, রীতিমতো গলাবন্ধ থাকে এমন পোশাক পরতে হতো তাকে,নিতে হতো ওড়না।

এও জানিয়েছেন, ওড়না একটু সরে গেলেই তার বাবা তার ওপর অত্যাচার করতেন।
এরপর থেকেই স্বাধীন হওয়ার একটা বোধ, চেতনা জায়গা করে নেয় উরফির মনে। তিনি চান স্বাধীনভাবে বাঁচতে, নিজের ইচ্ছে মতো পোশাক পরতে। শুধু তাই নয়, এরপর এক বিস্ফোরক কথা বলে ফেলেন এই ভাইরাল কন্যা।

উরফি বলেন, ‘কোনো বাঁধাতে জড়িয়ে থাকতে চাই না। নিজের শরীর ও মন খোলা লাগে আমার। তাই বেশিরভাগ সময় আমি অন্তর্বাস পরি না। অন্তর্বাস পড়লে নিজেকে পরাধীন লাগে। এটা একেবারেই আমার চয়েস।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর