শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পাকিস্তানে ভারতের হামলা মাঝপথ থেকে ফিরল বাংলাদেশগামী দুই বিমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ মে ২০২৫, ১০:৩২

পাকিস্তানশাসিত আজাদ কাশ্মিরের বিভিন্ন স্থাপনায় মিসাইল হামলা চালিয়েছে ভারত। আকস্মিক এ হামলায় পাকিস্তানের আকাশপথে নিরাপত্তাজনিত শঙ্কা দেখা দিয়েছে। এর জেরে বাংলাদেশগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে গেছে।

ফ্লাইট দুটি হলো তুরস্কের ইস্তাম্বুল থেকে ছেড়ে আসা তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট (TK-712) এবং কুয়েত সিটি থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের ফ্লাইট (J9-9533)। উভয় ফ্লাইটেরই পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে ভারত হয়ে বাংলাদেশে আসার কথা ছিল।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানায়, বুধবার (৭ মে) ভোরে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি মাঝপথে বাংলাদেশে আসার সিদ্ধান্ত বাতিল করে ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অন্যদিকে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটটি প্রায় দেড় ঘণ্টা আকাশে থাকার পর আবারও কুয়েতে ফিরে যায়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি রুটের ফ্লাইট পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে। তবে সেগুলো বিকল্প রুটে নিরাপদেই চলাচল করছে। এখন পর্যন্ত ফ্লাইট চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মিরের নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। উত্তপ্ত পরিস্থিতি এবং সামরিক অভিযানের কারণে পাকিস্তানের আকাশসীমায় সতর্কতা জারি করা হয়েছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর