শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বিয়ের ১০ দিনের মাথায় স্ত্রী-শ্বাশুড়িকে হত্যার পর ঘরে আগুন দিল যুবক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ মে ২০২৫, ১৫:৫৮

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ধাওয়া গ্রামের খান বাড়ি স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা করে পালিয়েছে জামাতা মো. বাদল খান (৪৫)। সোমবার (৫ মে) রাত ১১টার দিকে দুজনকে হত্যা করে ঘরে আগুন দিয়ে পালিয়ে যান তিনি।

এ ঘটনায় নিহতরা হলেন- চম্পা বেগম (৩২) ও তার মা বিলকিস বেগম (৫০)। মো. বাদল খান ধাওয়া গ্রামের মৃত আজিজ খানের ছেলে। অভিযুক্ত বাদল খান পেশায় একজন চা বিক্রেতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাদল খান ১০দিন আগে চতুর্থ বিয়ে করেন চম্পাকে। তার দ্বিতীয় স্ত্রীর দুই সন্তান‌ রয়েছেন‌। সোমবার রাতে স্ত্রী ও শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে গলা হত্যা করে বাদল। এরপর কেরোসিন ঢেলে মরদেহ পোাড়ানোর চেষ্টা করে।

এসময় বাড়িতে আগুন লেগে যায়। ঘটনার সময় চম্পার শিশু সন্তান টের পেয়ে ঘর থেকে পালিয়ে পাশের বাড়িতে খবর দেয়। এরপর স্থানীয়রা এসে ঘরের আগুন পানি দিয়ে নিভিয়ে ফেলে। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বাদল।

বিষয়টি নিশ্চিত করে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর