শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেল ৪ বছরের শিশুর

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ মে ২০২৫, ১৫:৪৩

গলায় লিচুর বিচি আটকে রবিউল ইসলাম নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত রবিউল ইসলাম ওই গ্রামের রেজাউলের ছেলে।

রবিউলের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে লিচু খাচ্ছিল রবিউল। এসময় লিচুর বিচি তার গলায় আটকে যায়। একপর্যায়ে শ্বাসরোধ হয়ে ছটফট করতে থাকে শিশুটি। টের পেয়ে রাত ৯টার দিকে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের সদস্যরা। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করেন।

নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হুমায়ুন আহমেদ নূর বলেন, রাত ৯টার দিকে রবিউলকে হাসপাতালে আনা হয়েছিল। তবে এর আগেই তার মৃত্যু হয়। তাছাড়া এ ধরনের ছোট ফল বা খাবার শিশুদের খাওয়ানোর সময় অভিভাবকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর