শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

যুদ্ধের আশঙ্কায় যুবকদের ট্রেনিং দিচ্ছে ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ মে ২০২৫, ১৩:২০

নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে নতুন করে সৃষ্ট চরম উত্তেজনার মধ্যেই ভারতের কেন্দ্রীয় সরকার আগামীকাল বুধবার কয়েকটি রাজ্যকে ‘শত্রুর আক্রমণের সম্ভাব্য পরিস্থিতিতে’ বেসামরিক প্রতিরক্ষা কার্যকর রাখার লক্ষ্যে মহড়া আয়োজনের নির্দেশ দিয়েছে। সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

টানা ১২ দিন ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি চলেছে। এই পরিস্থিতিতে আগামীকাল রাজ্যগুলোকে নিরাপত্তামূলক মহড়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, হঠাৎ আক্রমণ হলে কী কী ব্যবস্থা নিতে হবে, তার মহড়া দিতে বলা হয়েছে। পাশাপাশি যুবক-ছাত্রদের নিরাপত্তার ট্রেনিং দেওয়ার কথাও বলা হয়েছে। কোনো কারণে আক্রমণ হলে তারা নিজেদের এবং পরিবারকে কীভাবে সুরক্ষিত রাখবে, তার ট্রেনিং দেওয়া হবে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্যগুলোকে সম্ভাব্য শত্রু আক্রমণের পরিপ্রেক্ষিতে যে পদক্ষেপগুলো গ্রহণের নির্দেশ দিয়েছে  বিমান হানার আগাম সতর্কতামূলক সাইরেন চালু করা; সাধারণ নাগরিক, শিক্ষার্থী ও অন্যদের সিভিল ডিফেন্সের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, যাতে শত্রু হামলার সময় তারা নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারে; দ্রুত ব্ল্যাকআউট কার্যকর করার ব্যবস্থা রাখা; গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠান বা স্থাপনাগুলোকে আগাম ছদ্মবেশ দেওয়ার ব্যবস্থা রাখা; উদ্ধার পরিকল্পনা হালনাগাদ করা ও তার মহড়া চালানো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর