শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশসহ সদস্য দেশগুলো পাবে এডিবির ৩০ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৪ মে ২০২৫, ১৭:৫৫

খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ৩০ বিলিয়ন ডলারের অর্থায়ন ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এতে বাংলাদেশসহ সদস্যভুক্ত দেশগুলো বিভিন্ন প্রকল্পে এই অর্থ সহায়তা পাবে।

রবিবার (৪ মে) মিলানে অনুষ্ঠিত এডিবির ৫৯তম বার্ষিক সভায় এ ঘোষণা দেন সংস্থার প্রেসিডেন্ট মাসাতো কান্দা। তিনি বলেন, “খরা, বন্যা, চরম তাপদাহ ও প্রাকৃতিক সম্পদের অবক্ষয়ে কৃষি ও গ্রামীণ জীবন হুমকির মুখে পড়েছে। এই সম্প্রসারিত সহায়তা দেশগুলোকে ক্ষুধা দূরীকরণ, খাদ্যভ্যাস উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে সহায়তা করবে।”

এডিবি জানায়, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে খাদ্য নিরাপত্তা কার্যক্রমে ২৬ বিলিয়ন ডলার বাড়ানো হয়েছে, ফলে ২০২২-২০৩০ মেয়াদে মোট সহায়তা দাঁড়াচ্ছে ৪০ বিলিয়ন ডলারে।

সহায়তাটি কৃষি উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিতরণ ও ভোক্তা পর্যায় পর্যন্ত খাদ্য শৃঙ্খলে পরিবর্তন আনতে সহায়ক হবে। একই সঙ্গে কৃষক ও কৃষি ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি করবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর