শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

গাজায় ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৪ মে ২০২৫, ১৪:৫৯

ক্ষুধা, অপুষ্টি ও পানিশূন্যতায় গাজা সিটির পশ্চিমাঞ্চলের রান্তিসি হাসপাতালে সালেহ আল-সাকাফি নামে এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এ নিয়ে এখন পর্যন্ত অপুষ্টিজনিত কারণে ৫১ জনের মৃত্যু হয়েছে। এদিকে, ইসরায়েলের হামলায় গত ৪৮ ঘণ্টায় অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।

আল জাজিরার তথ্যানুসারে, ইসরায়েল গত ২ মার্চ থেকে গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে। এর ফলে উপত্যকাটিতে কোনো খাদ্য, পানি বা চিকিৎসা সহায়তা প্রবেশ করতে পারেনি। আর তারই জেরে এখানকার নারী ও শিশুদের মৃত্যুর ঝুঁকি চরম আকার ধারণ করেছে।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ আগেই সতর্ক করে বলেছিল, গাজায় ৫ বছরের কম বয়সি ৩,৩৫,০০০ শিশু তীব্র অপুষ্টির কারণে মৃত্যুর চরম ঝুঁকিতে রয়েছে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দখলদার ইসরায়েলের অব্যাহত হামলায় গত ৪৮ ঘণ্টায় অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ২৭৫ জন আহত হয়েছেন। সেই সঙ্গে এ সময়ে আগের ধ্বংসস্তূপ থেকে আরও ৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সকাল থেকে এখন পর্যন্ত ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে বিকেলে গাজা শহরের দারাজ এলাকায় ড্রোন হামলায় ২ জন এবং খান ইউনিস শহরের দক্ষিণে আরেকটি হামলায় ১ জন নিহত হয়েছেন।

এ নিয়ে চলতি বছরের ১৮ মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘনের পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৩৯৬ জনে, আহত ৬,৩২৫ জন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর