শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভারতের আমদানি নিষেধাজ্ঞার পর, পাকিস্তানও ভারতের জন্য বন্দর বন্ধ করল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৪ মে ২০২৫, ১৩:৪৬

ভারত পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোর জন্য নিজেদের বন্দরগুলো বন্ধ করে দিয়েছে।

শনিবার ভারত সরকার জানায়, পাকিস্তান থেকে আসা বা পাকিস্তান হয়ে আসা সব ধরনের পণ্য আমদানি এবং পাকিস্তানি জাহাজের ভারতীয় বন্দরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সন্ত্রাসবাদ ও যারা তা সমর্থন করে, তাদের বিরুদ্ধে ভারত "দৃঢ় ও চূড়ান্ত" পদক্ষেপ নিচ্ছে।

পাল্টা পদক্ষেপে শনিবার রাতেই পাকিস্তানের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ ঘোষণা করে, এখন থেকে কোনও ভারতীয় পতাকাবাহী জাহাজ পাকিস্তানের কোনও বন্দরে ভিড়তে পারবে না এবং পাকিস্তানি জাহাজও ভারতীয় বন্দরে যাবে না। বিশেষ কোনো পরিস্থিতিতে এসব নিষেধাজ্ঞা পর্যালোচনা করা হবে।

এই টানাপোড়েন শুরু হয় ২২ এপ্রিল কাশ্মীরের পাহেলগামে এক ভয়াবহ জঙ্গি হামলার পর, যেখানে ২৬ জন মারা যান, যাদের অধিকাংশই পর্যটক ছিলেন। এরপর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক আরও খারাপ হয়।

ভারত শুধু আমদানি নয়, পাকিস্তানের সঙ্গে ডাক ও পার্সেল আদান-প্রদানও বন্ধ করে দিয়েছে। একইসঙ্গে ভারতীয় জাহাজগুলোকেও পাকিস্তানি বন্দরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তানি পণ্যের উপর ২০০ শতাংশ শুল্ক বসিয়েছিল, ফলে তখন থেকেই সরাসরি আমদানি প্রায় বন্ধ হয়ে যায়। তবে এবার তৃতীয় দেশের মাধ্যমে আসা পাকিস্তানি পণ্যও নিষিদ্ধ করা হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনী এদিন ৪৫০ কিমি দূরপাল্লার 'আব্দালি' ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে। ভারত একে "উস্কানিমূলক পদক্ষেপ" বলে উল্লেখ করেছে।

এদিকে পাহেলগাম হামলার তদন্তে ভারত চারজন সন্ত্রাসীকে চিহ্নিত করেছে, যাদের মধ্যে দুজন পাকিস্তানি। সন্দেহভাজন এক ব্যক্তিকে খুঁজতে গিয়ে শ্রীলঙ্কায় চেন্নাই থেকে আসা একটি বিমানে তল্লাশি চালানো হয়, যদিও পরে বিমানটি ক্লিয়ার করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর