শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

পুলিশের মাথায় হাতুড়ি দিয়ে পেটালেন আটক আসামি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ মে ২০২৫, ১৮:২৫

কুষ্টিয়ার মিরপুরে আসামির হাতুড়িপেটায় পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার (২ মে) রাত পৌনে ৯টার দিকে মিরপুর উপজেলার পালপাড়া নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুর উপজেলার আমলা এলাকা থেকে আশিক মল্লিক নামে সন্দেহভাজন এক আসামিকে আটক করে আমলা ক্যাম্পের পুলিশ। আটক আসামিকে মোটরসাইকেলে করে মিরপুর থানায় নিয়ে যাচ্ছিলেন আমলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ও কনস্টেবল রুস্তম আলী। থানায় যাওয়ার পথে পালপাড়া বাজার এলাকায় আশিক মল্লিক হঠাৎ চিৎকার শুরু করে এবং মোটরসাইকেল থামাতে বলেন।

আরও জানা গেছে, মোটরসাইকেল থামানো মাত্র আশিক তার কোমর থেকে হাতুড়ি বের করে এসআই মনিরুলের ওপর চড়াও হন এবং মাথায় আঘাত করেন। তবে মাথায় হেলমেট থাকায় হেলমেট ভেদ করে আঘাত প্রাপ্ত হন। মোটরসাইকেলের পেছনে থাকা কনস্টেবল রুস্তমকেও হাতুড়ি দিয়ে বেপরোয়া আঘাত করেন আসামি আশিক। এ সময় আশিক পালানোর চেষ্টা করলে পুলিশ ও স্থানীয় জনতা তাকে ধরে ফেলেন। আহত অবস্থায় দুই পুলিশ সদস্যকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, আশিক মল্লিক নামে এক আসামিকে গ্রেপ্তার করে মোটরসাইকেলে করে থানায় নিয়ে আসার সময় আশিক থামতে বলে। এ সময় আসামি আশিকের কোমরে থাকা হাতুড়ি দিয়ে আমাদের দুই পুলিশ সদস্যের ওপর হামলা করেন। এতে তারা আহত হয়েছেন। শনিবার সকালে আসামি আশিক মল্লিককে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় আদালতে সোপর্দ করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর