শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

র‍্যাংকিংয়ে আয়ারল্যান্ডের কাছে জায়গা হারাল বাংলাদেশ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩ মে ২০২৫, ১৭:৪৬

আইসিসি নারী টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে পিছিয়ে গেছে বাংলাদেশ। এক ধাপ নেমে বর্তমানে ১০ নম্বরে রয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশের জায়গা নিয়েছে আয়ারল্যান্ড, যারা উঠে এসেছে নবম স্থানে।

শুক্রবার নারী টি-টোয়েন্টি দলের বার্ষিক র‍্যাংকিং আপডেট প্রকাশ করেছে আইসিসি। সেখান থেকে এ তথ্য জানা গেছে।

আইসিসির আপডেট অনুযায়ী, দুই দলের রেটিং পয়েন্টের পার্থক্য খুব বেশি না হলেও আয়ারল্যান্ড সামান্য ব্যবধানে এগিয়ে থেকে স্থান দখল করে নেয়। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২০।

আইসিসির এই আপডেটে ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ম্যাচগুলোর ওপর ৫০ শতাংশ ও এর পরের ম্যাচগুলোর ওপর ১০০ শতাংশ হিসাব করা হয়েছে। এই সময়কালে বাংলাদেশ নারী দলের পারফরম্যান্স ছিল কিছুটা ওঠানামার মধ্যে, যার প্রভাব সরাসরি র‍্যাংকিংয়ে পড়েছে। ওয়ানডেতেও বাংলাদেশ ৭ থেকে ৮-এ নেমে গেছে।

র‍্যাংকিংয়ের শীর্ষে রয়েছে আগের মতোই অস্ট্রেলিয়া, যারা ২৯৯ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের চেয়ে ২০ পয়েন্টে এগিয়ে রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর