শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পদ্মায় জেলের জালে ২৮ কে‌জির কাতল, বি‌ক্রি অর্ধ লাখে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ মে ২০২৫, ১৬:০৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ২৮ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৫০ হাজার ৪০০ টাকা মাছটি বিক্রি করা হয়েছে।

আজ শনিবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে জামাল প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি ক্রয় করেন।

স্থানীয়রা বলেন, শনিবার ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের মমিন মন্ডলের আড়তে মাছটি বিক্রি হয়। এসব মাছ সাধারণত ফেরিঘাটের ব্যবসায়ীরা ক্রয় করে। শনিবার ভোরে দৌলতদিয়া ইউনিয়নের জেলে জামাল মাছটি আড়তে বিক্রি করেছেন।

চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি আমি ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ক্রয় করেছি। সামান্য লাভে মাছটি বিক্রি করে দিবো।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নজমুল হুদা বলেন, ‘পদ্মায় পানি সামান্য বেড়েছে। ফলে মাছের বিচরণ বেড়েছে। তাছাড়া গোয়ালন্দতে পদ্মা-যমুনার মোহনা হওয়ার কারণে এখানে বেশ বড় বড় মাছ পাওয়া যায়।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর