শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সৌদিকে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র দিচ্ছে আমেরিকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ মে ২০২৫, ১১:০৭

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে।

প্রস্তাব অনুযায়ী, সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলারের এক হাজার এআইএম-১২০সি-৮ মাঝারি পাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক হাজার এআইএম-১২০সি-৮ ক্ষেপণাস্ত্র, ৫০টি আমরাম গাইডেন্স সেকশনসহ বিভিন্ন যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দেয় সৌদি আরব।

এদিকে, চলতি মে মাসেই সৌদি আরব সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরে সৌদির কাছে ১০ হাজার কোটি ডলারের সমপরিমাণ অস্ত্র, বিস্ফোরক ও সামরিক সরঞ্জাম ক্রয় সংক্রান্ত একটি চুক্তি রিয়াদের সঙ্গে স্বাক্ষরিত হবে বলে আশা করছে ওয়াশিংটন।

তারই অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বলে ধারণা করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে দেশটির আইনসভা কংগ্রেসকে এ বিষয়ে অবহিতও করা হয়েছে।

জানা গেছে, আগামী ১৩ থেকে ১৬ মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ডোনাল্ড ট্রাম্প।

সৌদির ক্রাউনপ্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক সর্বজন বিদিত। ২০১৭ সালে যখন প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হয়েছিলেন ট্রাম্প, সেবার নিজের প্রথম বিদেশ সফরের জন্য সৌদিকেই বেছে নিয়েছিলেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর