শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের ব্যাপক সামরিক মহড়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ মে ২০২৫, ১৬:৪১

ভারতের সঙ্গে আঞ্চলিক উত্তেজনার মধ্যে পাকিস্তান সেনাবাহিনী বৃহস্পতিবার পূর্ণাঙ্গ যুদ্ধ মহড়া অব্যাহত রেখেছে। পাশাপাশি কৌশলগত যুদ্ধ পরিকল্পনার সাথে সঙ্গতিপূর্ণ আধুনিক সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে। নিরাপত্তা সূত্রের বরাতে বৃহস্পতিবার (১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছ জিও নিউজ।

মহড়ায় আধুনিক অস্ত্র এবং যুদ্ধ কৌশলের সরাসরি প্রদর্শন অন্তর্ভুক্ত রয়েছে। মহড়ার সময় অফিসার এবং সৈন্য উভয়ই তাদের পেশাদার দক্ষতা পূর্ণাঙ্গভাবে প্রদর্শন করেছেন বলে জানিয়েছে সূত্র।

সূত্র আরও বলেছে, এই সামরিক মহড়ার উদ্দেশ্য হলো শত্রুর যেকোনো আগ্রাসনের কঠোর ও চূর্ণ-বিচূর্ণ জবাব দেওয়া।

কিয়ানি ও মন্ডল সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে বিনা উস্কানিতে গুলিবর্ষণের জবাবে পাকিস্তানি বাহিনী একটি ভারতীয় চেকপোস্ট ধ্বংস করার একদিন পর এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরের (আইআইওজেকে) চকপুত্র পোস্টসহ শত্রু বাঙ্কারগুলোকে নিষ্ক্রিয় করে দিয়েছে।

পহেলগাঁও হামলার পর গত এক সপ্তাহ ধরে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। হামলার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী না করলেও তাৎক্ষণিকভাবে পাকিস্তানিদের ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার ও সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিতের মতো বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয়।

পালটা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধসহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানও। এই আবহেই গত মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান হামলার জন্য ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন বলে খবরে বলা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর