শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

জবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আটক ১

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৫, ১২:০৩

রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায় একটি মেস থেকে প্রত্যাশা মজুমদার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে সূত্রাপুর থানাধীন সোহরাওয়ার্দী কলেজের পেছনে একটি মেস থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত প্রত্যাশা মজুমদার বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি চট্টগ্রাম শহরে।

তার সহপাঠীরা জানান, নিহত প্রত্যাশা মজুমদারকে মেসের কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজ্জামুল হক গণমাধ্যমকে বলেন, আমরা মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে যাই। ধারণা করছি প্রেমজনিত কারণে ‘আত্মহত্যা’ করতে পারেন। মেয়েটির সঙ্গে থাকা ছেলেটিকে সূত্রাপুর থানায় পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের দুজনের মোবাইল জব্দ করেছে পুলিশ।

এ বিষয়ে সূত্রাপুর থানার ডিউটি অফিসার এএসআই তৌহিদ উজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর