শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৫, ১১:৫১

কুষ্টিয়ার কুমারখালীতে চকলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নুজদার শেখ (৭২) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলংগী বাগানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা ও তিন সন্তানের জনক। তিনি পেশায় মুদি দোকানী। ঘটনার শিকার ওই শিশু এবং অভিযুক্ত বৃদ্ধ সম্পর্কে প্রতিবেশী দাদা-নাতিন বলে জানিয়েছেন স্বজনরা।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, ঘটনার শিকার ওই শিশু এলংগী আশ্চর্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ে। মঙ্গলবার দুপুরে প্রতিবেশী নুজদার শেখের দোকানে আইসক্রিম কিনতে যায়। সে সময় লম্পট নুজদার চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে দোকানের ভিতরে ডেকে নিয়ে যায় এবং তার কোলের ওপর বসিয়ে হাত দিয়ে যৌন নিপীড়ন করে। এরপর শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার মা-বাবার কাছে বিষয়টি খুলে বলে।

আরো জানা গেছে, বিষয়টি প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে স্বজনরা। কিন্তু পরে বিষয়টি জানাজানি হলে রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শিশুর মা। কুমারখালী থানার উপ-পরিদর্শক বিপ্লব বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আসামি গ্রেপ্তার করে।

এ বিষয়ে শিশুটির বাবা বলেন, দুপুরে সাত টাকা নিয়ে নুজদারের দোকানে আইসক্রীম কিনতে গিয়েছিল মেয়ে। দোকানে যাওয়ার প্রায় আধা ঘণ্টা পরে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। কাঁদার কারণ জানতে চাইলে মেয়ে জানায় দোকানদার হাতে চকলেট দিয়ে দোকানের ভিতর নিয়ে খারাপ কিছু করেছে। তাঁর ভাষ্য, উপযুক্ত বিচারের আশায় থানায় মামলা করা হয়েছে।

ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. সোলায়মান শেখ বলেন, চকলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় থানায় মামলা হয়েছে। এসআই বিপ্লব বিশ্বাস সংগীয় ফোর্স নিয়ে আসামিকে গ্রেফতার করেছেন। আজ বুধবার আসামিকে আদালতে এবং শিশুটিকে হাসপাতালে পাঠানো হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর