শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বুধবার গুরুত্বপূর্ণ ৪ বৈঠক ডাকলেন মোদি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৫, ১৮:০৬

ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর আক্রমণের পর দেশটির সুরক্ষাবিষয়ক মন্ত্রিসভা কমিটির (সিসিএস) বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পর পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। বুধবার আবার সিসিএসের বৈঠক হবে। সিসিএস হলো ভারতের সুরক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সংস্থা।

শুধু সিসিএস নয়, রাজনৈতিকবিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিপিএ), অর্থনীতিবিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) ও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকও বুধবার সকালে হওয়ার কথা আছে।

পেহেলগামের ঘটনার পর সিসিএসের বৈঠক হলেও মন্ত্রিসভার বৈঠক এই প্রথমবার হবে। পেহেলগামের পর থেকে ভারতীয় সংবাদমাধ্যমে সাবেক সেনা ও কূটনীতিকরা বারবার বলছেন, ভারত আবার পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

কংগ্রেস সংসদ সদস্য ও সাবেক কূটনীতিক শশী থারুর এএনআইকে বলেন, ‘উরির পর সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে।

পুলওয়ামার পর বালাকোটে বিমান হামলা হয়েছে। আমার মনে হয়, আমরা এবার তার থেকেও বেশি কিছু দেখব। এটা স্পষ্ট, আমাদের সামনে একগুচ্ছ বিকল্প আছে—কূটনৈতিক, আর্থিক, গোয়েন্দা তথ্য বিনিময়, গোপন ও প্রকাশ্য অ্যাকশন। কিছু প্রকাশ্য সামরিক প্রতিক্রিয়া এড়ানো যাবে না বলেই মনে হয়।

প্রবীণ সাংবাদিক শরদ গুপ্তা ডিডব্লিউকে বলেন, ‘পেহেলগামের ঘটনার পর সরকার পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারে। গোটা দেশ সেই প্রত্যাশা করছে। তবে কবে হবে, কিভাবে হবে, সেটা সরকার ঠিক করবে।’

এদিকে কাশ্মীরে নিরাপত্তার কারণে ৪৮টি পর্যটনস্থল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর মধ্যে আছে দুধপাহাড়ি, আহরবাল, বাঙ্গাস, উলার, রামপোরা, রাজপোরা, খামপো, ভিজিটপ, নারানাগ, সিনথান টপ, ইউসমার্গ, শ্রুঞ্জ জলপ্রপাত, মুন্দিজ-হামাম-মারকুট জলপ্রপাত, খাদনিয়ারের ইকো পার্ক, ভেরিনাগ গার্ডেন, অষ্টানমার্গ, বাদামওয়ারি।

কাশ্মীরের বিভিন্ন জায়গায় এখন অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরে সন্ত্রাসীদের স্লিপার সেল এখনো সক্রিয়। তাই এখন আর কোনো ঝুঁকি নেওয়া হয়নি।

পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর এক্স অ্যাকাউন্ট ব্লক

পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মুহম্মদ আসিফের এক্স অ্যাকাউন্টও ভারত ব্লক করল। ভারতে কেউ এই অ্যাকাউন্টে যেতে গেলেই বার্তা আসছে, এই অ্যাকাউন্ট আইনি দাবির পরিপ্রেক্ষিতে আটকে দেওয়া হয়েছে।

পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসীদের আক্রমণের পর খাজা আসিফের বেশ কিছু মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছে। যুক্তরাজ্যের একটি টিভি চ্যানেলে তিনি বলেছেন, পাকিস্তান বহু দশক ধরে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে সমর্থন করে আসছে।

রাহুল গান্ধীর চিঠি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য অবিলম্বে সংসদের জরুরি অধিবেশন ডাকার দাবি জানিয়েছেন বিরোধী নেতা রাহুল গান্ধী।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর