শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ইরানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সমবেদনা জানিয়ে যা বললেন পুতিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২৫, ১৭:৪৯

ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দর শহিদ রেজায়ী পোর্টে ভয়াবহ এক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে পৌঁছেছে। শনিবারের এ ঘটনায় অন্তত ৮০০ জন আহত হয়েছেন। রবিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা তাস জানিয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতি ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত টেলিগ্রাম বার্তায় বলা হয়েছে, ট্র্যাজেডি-পরবর্তী ক্ষতি দূর করতে মস্কো সহায়তার জন্য প্রস্তুত।

এতে বলা হয়েছে, শহিদ রেজায়ী পোর্টে বিস্ফোরণে প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের জন্য আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সহানুভূতি ও সমর্থন রয়েছে। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন রুশ প্রেসিডেন্ট।

এদিকে, এখনো বিস্ফোরণের কারণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। পৃথক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, গতকাল বিস্ফোরণের পরপরই অনেকে ধারণা করতে থাকেন, সেখানে নাশকতার ঘটনা ঘটতে পারে। তবে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হোসেন জাফারি জানিয়েছেন, নাশকতার আলামত পাওয়া যায়নি।

জাফারি বলেন, কনটেইনারের ভেতর থাকা রাসায়নিক বস্তুর কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণ নিয়ে অনেক গুজব ছড়ানো হচ্ছে। সেগুলোতে বিশ্বাস না করে সরকারি তথ্যের জন্য সবাইকে অপেক্ষার আহ্বান জানিয়েছেন এ কর্মকর্তা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর