শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

জামায়াতের ব্যানারে ভিন্ন ধর্মাবলম্বীদের নির্বাচনের আহ্বান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২৫, ১১:৩৪

ভিন্ন ধর্মাবলম্বীদের বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যানারে নির্বাচন করার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। গতকাল বুধবার জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে এক প্রীতি সমাবেশে তিনি এ আহ্বান জানান।

মসজিদ ও মন্দিরে যেন পাহারা দিতে না হয়, তেমন রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই জামায়াতের লক্ষ্য বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘এই দেশে মসজিদ ও মাদরাসায় যদি পাহারা দিতে না হয়, তাহলে মন্দির পাহারা দিতে হবে কেন? এই সংস্কৃতি আমরা মানতেই চাই না।

এই সংস্কৃতি আমরা বদলাতে চাই। এমন রাষ্ট্র আমরা গঠন করতে চাই, যেখানে কাউকে মন্দির পাহারা দিতে হবে না।’

এ সময় ভিন্ন ধর্মাবলম্বীদের জামায়াতের ব্যানারে নির্বাচন করার আহ্বান জানিয়ে দলটির আমির বলেন, ‘ভিন্ন ধর্মাবলম্বীদের যত ন্যায্য দাবি-দাওয়া ছিল, আগে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে এসব দাবি পূরণের অঙ্গীকার করত। তবে কখনো তারা সেগুলো বাস্তবায়ন করেনি।

সমাজের খারাপ অবস্থা থেকে উঠে দাঁড়াতে সবাইকে সত্য বলার আহ্বান জানান জামায়াতের আমির। তিনি বলেন, ‘সাহস করে আজ যদি সত্যকে সত্য বলেন, কালোকে কালো বলেন, সাদাকে সাদা বলেন, তাহলে খারাপ সংস্কৃতিগুলো সমাজ থেকে দূর হবে।’

জামায়াত গালি খাওয়ার রাজনীতি করতে চায় না জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘রাজনীতিবিদরা শুধু নিজেদের দিকে তাকান, তাঁরা চতুর্দিকে কী হচ্ছে সেগুলো দেখেন না। আমরা এমন রাজনীতি করতে চাই না, যে রাজনীতি করলে মানুষ সামনে এলে সম্মান করবে, আর পেছনে গিয়ে গালি দেবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, সাংবাদিক সন্তোষ শর্মা, হিন্দু মহাজোটের গোবিন্দ চন্দ্র প্রমুখ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর