শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

তিউনিসিয়ায় আটকে পড়েছেন ৩২ বাংলাদেশি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৫, ১২:২৯

তিউনিসিয়ার বিভিন্ন শহরে ৩২ জন বাংলাদেশি আটকে পড়েছেন। তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে ত্রিপলীর বাংলাদেশ দূতাবাস।

গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) ত্রিপলির বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ‘তিউনিসিয়ার বিভিন্ন শহরে আটকে পড়া ৩২ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করে তাদের নামে ট্রাভেল পারমিট ইস্যু করেছে দূতাবাস। তাদের আউটপাসগুলো আইওএম তিউনিসিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।

ইতোমধ্যে দূতাবাসের প্রতিনিধি তাদের সাথে সাক্ষাৎ করে বুধবার (২৩ এপ্রিল) ২১ জনকে প্রাথমিকভাবে দেশে পাঠানোর বিষয়ে আশ্বস্ত করেছে। বাকিদের দ্রুততার সঙ্গে দেশে ফেরত পাঠানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

এ ছাড়া জানবুদা শহরে আটক ২ বাংলাদেশিকে মঙ্গলবার (২২ এপ্রিল) স্থানীয় আদালতে প্রয়োজনীয় আইনি সহায়তা দিয়েছে দূতাবাস এবং শিগগিরই তারা মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর