শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ময়মনসিংহ মেডিকেলে নারীসহ ১৪ দালাল আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ এপ্রিল ২০২৫, ১৭:৫৩

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টা থেকে টানা দুই ঘণ্টার অভিযানে হাসপাতালের ইমারজেন্সি, মহিলা ওয়ার্ড, পরীক্ষাগার, আউটডোরসহ বিভিন্ন জায়গা থেকে ১৪ দালালকে হাতেনাতে আটক করা হয়।

পরে তাদের সঙ্গে থাকা ১৪টি মোবাইল জব্দ করা হয়। এরপর বিধি অনুযায়ী আটক দালালদের বিভিন্ন মেয়াদে সাজা দেয় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।

জানা যায়, মেডিকেল কর্তৃপক্ষ হাসপাতালের দালাল-প্রতারক চক্রকে ধরতে জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত আবেদন জানানোর পর ময়মনসিংহ র‌্যাব-১৪ সকাল থেকে হাসপাতালে অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, হাসপাতাল কর্তৃপক্ষের আহ্বানে জনগণের স্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আটক দালালরা নানাভাবে রোগী ও তাদের স্বজনদের হয়রানি করে আসছিল। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র‌্যাব।

পরে জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্টেট টিম যোগ দেওয়ার পর ১৪ জনকে বিধি অনুযায়ী বিভিন্ন মেয়াদে সাজা দেন। অভিযানের পর হাসপাতালে আসা সাধারণ রোগী এবং স্বজনরা জানায়, এই সরকারি হাসপাতালটিকে সম্পূর্ণ দালালমুক্ত দেখতে চান তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর