শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পেরুর সাবেক প্রেসিডেন্টে কারাগারে, আশ্রয়ের আশায় ব্রাজিলে তার স্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২৫, ১২:০৮

নির্বাচনি প্রচার ব্যয়ে অসদুপায় অবলম্বন করায় পেরুর সাবেক প্রেসিডেন্ট ওলান্তা হুমালা ও তার স্ত্রী নাদিন হেরেদিয়াকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

রায়ের পর ওলান্তাকে কারাগারে পাঠানো হয়েছে। আর তার স্ত্রী নাদিন হেরেদিয়া আশ্রয় পেতে গেছেন ব্রাজিলে। ব্রাজিলের এক কম্পানির কাছ থেকে অর্থ নেয়ায়সহ নানা মামলায় তাদের দোষী সাব্যস্ত করে মঙ্গলবার লিমার একটি আদালত দুজনকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন।

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হুমালার স্ত্রী নাদিন হেরেদিয়া আশ্রয় চেয়ে ব্রাজিলের রাজধানীতে পৌঁছেছেন।

হুমালা তার প্রথম রাত কাটিয়েছেন সেই জেলখানায়, যেখানে আরো দুই সাবেক প্রেসিডেন্ট। আলেহান্দ্রো টোলেদো এবং পেদ্রো কাস্তিলো আগে থেকেই বন্দী। এই ইউনিটটি বিশেষভাবে সাবেক নেতাদের রাখার জন্য তৈরি করা হয়েছে।

হুমালার আইনজীবী হুলিও এস্পিনোসা জানান, স্থানীয় সময় বুধবার ভোর ৪টার দিকে ব্রাজিলের বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার প্রেরিত একটি বিমানে হেরেদিয়া এবং তার তিন সন্তান ব্রাসিলিয়ার উদ্দেশ্যে রওনা দেন। তার ব্রাজিলীয় আইনজীবী মার্কো অরেলিও ডে কারভালিও রয়টার্সকে জানান, তিনি পরে দিনের বেলায় সাও পাওলো যান, যেখানে তিনি থাকবেন।

পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের সরকারের আলোচনার পর হেরেদিয়া এবং তার সন্তানকে ব্রাজিলে যাওয়ার জন্য নিরাপদ পথ প্রদানের অনুমতি দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা হুমালা ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট ছিলেন। তিনি হলেন পেরুর দ্বিতীয় সাবেক প্রেসিডেন্ট যিনি জেল খাটছেন এবং চতুর্থ যিনি ওডেব্রেচট কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর