শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভাইয়ের হাতে ভাই খুন, পেছনের কারণ জানলে চমকে যাবেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২৫, ১৮:০৪

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাঁটিহাতা গ্রামে পারিবারিক বিরোধ ও বিদেশ যাওয়া নিয়ে বিতর্কের জেরে চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন জামাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি।

শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার খাঁটিহাতা গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া ওই এলাকার শনু মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, বাবুল নামের এক ব্যক্তি তার চাচাতো ভাই জামাল মিয়াকে ছেলের বিদেশ যাওয়া নিয়ে উপহাস করলে দু’জনের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে বিষয়টি নিয়ে দুই পরিবারের সদস্যরা ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের ঢিলের আঘাতে জামাল গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাঁকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাজুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর