শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভেজাল চিপস তৈরি করায় লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২৫, ১৭:৫৩

সিরাজগঞ্জে বিষাক্ত রাসায়নিক রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল চিপস তৈরির অভিযোগে একটি কারখানার মালিকের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার রামগাতী এলাকায় অবস্থিত এসএম মদিনা পটেটো চিপস কারখানায় অভিযান চালানো হয়। এ সময় নিরাপদ খাদ্য অফিসার আতিকুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু বলেন, প্রতিষ্ঠানটি আলুর বদলে চিপস তৈরিতে ময়দা ব্যবহার করছে।

এ ছাড়া চিপসে বিষাক্ত কেমিক্যাল ও রং ব্যবহার করে তা অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করা হচ্ছিল। ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৪১ ধারা অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা আদায় এবং কারখানার মালিক একাব্বর আলী সর্তক করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর