শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

‌‘বাংলা নববর্ষ নস্যাতের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে’

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ এপ্রিল ২০২৫, ১৭:৩১

বাংলা নববর্ষ নস্যাতের ষড়যন্ত্রকে রুখে দিতে চেয়েছে জাতীয় কবিতা পরিষদ। সংগঠনটির উদ্যোগে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা বিষয়টি নিয়ে কথা বলেন।

জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিনের পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, জাতীয় কবিতা পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য কবি মতিন বৈরাগী, সহ-সভাপতি কবি শহিদুল্লাহ ফরায়জী, কবি এবিএম সোহেল রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক কবি শাহিন রেজা, কবি শ্যামল জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক নূরন্নবী সোহেলসহ জাতীয় কবিতা পরিষদের নেতৃবৃন্দ এবং দেশের খ্যাতিমান কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীগণ।

সংবাদ সম্মেলনের শুরুতেই ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন ও গণহত্যায় নিহতদের স্বরণে এক মিনিট নিরবতা পালনের পর জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান সংবাদ সম্মেলনের বক্তব্য পাঠ করেন। অনুষ্ঠানে কবি হাসান হাফিজ বলেন, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের প্রতিবাদে অবিলম্বে ইন্ডিয়ান অপপ্রচারকারী সকল মিডিয়াকে বন্ধ করতে হবে। একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষ থেকে পহেলা বৈশাখ আয়োজনে বাঙালিসহ উপজাতিদের তাদের জাতিসত্ত্বাকে ধারন করে এই উৎসবে অন্তর্ভুক্ত করা হয়েছে যেটা প্রশংসার দাবিদার।

কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, গাজায় সংহিতার বিরুদ্ধে জাতীয় কবিতা পরিষদ পহেলা বৈশাখের উৎসব শোভাযাত্রায় প্লাকার্ড বহন করবে। গীতি কবি শহিদুল্লাহ ফরায়জী বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে পহেলা বৈশাখ উৎসবকে আমরা সর্বজনীন করে তুলতে পারি।’ কবি শাহিন রেজা বলেন- মঙ্গল শোভাযাত্রায় অমঙ্গলের যেন কিছু না হয় সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।

সংবাদ সম্মেলনে জাতীয় কবিতা পরিষদের উপদেষ্টা মন্ডলির সদস্য বর্ষিয়ান কবি মতিন বৈরাগী, সভাপতি কবি মোহন রায়হান ও সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন আগত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সবশেষে পহেলা বৈশাখ উদযাপনকে সম্মিলিত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর