শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

রাজশাহীতে বিএনপির বিক্ষোভ, নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৫, ১৮:১৪

ফিলিস্তিনের মুসলিম জনগণের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ কর্মসূচি শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

মঙ্গলবার (8 রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালন ও কুশপুত্তলিকা দাহ করা হয়।

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে মহানগরীর (সিঅ্যান্ডবির) মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এই বিক্ষোভ মিছিলটি বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল শেষ অনুষ্ঠিত এক সমাবেশে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ সময় ফিলিস্তিনের মুসলমানদের গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

সমাবেশের বক্তব্য শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়। পরে একটি খণ্ড মিছিল লক্ষ্মীপুর মোড়ে হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবারও সিঅ্যান্ডবি মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ-আল-মামুন, রাজপাড়া থানা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী ছাত্রদল নিউ গভ ডিগ্রি কলেজ শাখার সভাপতি সাব্বির আহমেদ অন্তর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপাড়া থানার যুগ্ম আহ্বায়ক শাহিন হোসেন প্রমুখ।

এদিকে সকালে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনের সড়কে সমাবেশ করে ছাত্রদল। এছাড়াও ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিটি কলেজ ছাত্রদল শাখা। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী সিটি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

বিক্ষোভ মিছিলটি মহানগরীর সোনাদিঘীর মোড়, সাহেববাজার জিরোপয়েন্টে, কুমারপাড়া হয়ে ফের জিরোপয়েন্টের জলিল বিশ্বাসের মার্কেটের সামনে আসে। এখানে একই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর