শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মার্কিন পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিল জিম্বাবুয়ে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৫, ১৭:২৬

জিম্বাবুয়ে সরকার দেশটিতে আমদানি করা মার্কিন পণ্যের ওপর সব ধরনের শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (৫ এপ্রিল) এক্সে দেওয়া পোস্টে প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাগওয়া বলেন, এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং জিম্বাবুয়ের রপ্তানি বাড়ানোর পথ তৈরি হবে।

তিনি জানান, "এই উদ্যোগ ন্যায়ভিত্তিক বাণিজ্য এবং দ্বিপাক্ষিক সহযোগিতার প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন।"

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু দেশের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

এতে জিম্বাবুয়েসহ ইউরোপীয় ইউনিয়ন, চীন, ভারত, জাপান, ভিয়েতনাম, সৌদি আরব, তুরস্ক, ব্রাজিলসহ একাধিক দেশ রয়েছে।

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট বলেন, তার দেশ সব সময়ই বিশ্বব্যাপী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী এবং কোনো দেশের সঙ্গে বৈরিতা চায় না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর