শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ২১০

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৫, ১৭:০০

ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১০ জনে।

সর্বশেষ হামলায় প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক হেলমি আল-ফাকাওয়ি।সোমবার (৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছে গভর্নমেন্ট মিডিয়া অফিস।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, খান ইউনিস শহরের একটি হাসপাতালের কাছে সাংবাদিকদের তাবুতে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালালে কমপক্ষে দুইজন নিহত হন এবং সাতজন আহত হন। নিহতদের একজনই ছিলেন হেলমি।

এর আগে, ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স এপ্রিলের শুরুতে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, গাজায় সাংবাদিকদের ওপর চলমান সহিংসতা ইতিহাসের সর্বোচ্চ।

সংস্থাটির হিসাব মতে, গত ৭ অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে নিহত সাংবাদিকের সংখ্যা ২৩২ জন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর