শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নদীতে অস্ত্র নিয়ে মহড়া, সেনাবাহিনীর হাতে আটক ১৬

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ এপ্রিল ২০২৫, ১৫:৩৯

ধলেশ্বরী নদীতে নৌকা নিয়ে কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র মহড়া ও অশ্লীল নৃত্য প্রদর্শন করায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই গ্রুপের ১৬ জনকে আটক করছে। বুধবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় সেনাবাহিনীর টহল দল এসব সদস্যকে গ্রেপ্তার করে।

অভিযান চলাকালে কিশোর গ্যাংয়ের সদস্যরা ধলেশ্বরী নদীতে নৌকার ওপর বেশ উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচানাচি করছিল। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে।

পোস্টে উল্লেখ রয়েছে, বুধবার কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় সেনাবাহিনীর টহল দল একটি কিশোর গ্যাংয়ের ১৬ জন সদস্যকে গ্রেপ্তার করে। ওই সময়ে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা ধলেশ্বরী নদীতে নৌকার ওপর বেশ উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচানাচি করছিল।

পরবর্তীতে, নৌকাটিকে নিয়ন্ত্রণে নিয়ে সার্চ করে কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাংয়ের ১৪ সদস্যসহ ৮টি রামদা ও ৭টি কুড়াল উদ্ধার করা হয়। অতঃপর, আটককৃতদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে আরও ২ জন গ্যাং লিডারকে আটক করে সবাইকে কেরানীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বর্তমানে, সেনাবাহিনীর টহল দল পালিয়ে যাওয়া সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর