শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সব কাজ বাতিল করলেন জ্যাকুলিন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩ এপ্রিল ২০২৫, ১৫:১১

গত কদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের মা কিম ফার্নান্দেজ। তার জন্যই বিদেশে শুটিং ফেলে দ্রুত দেশে ফেরেন অভিনেত্রী।

তারপর থেকে লীলাবতী হাসপাতালের বাইরে একাধিক বার দেখা গিয়েছে তাকে। বুধবার বাবাকে নিয়ে বিষণ্ণ মুখে হাসপাতালে প্রবেশ করেন অভিনেত্রী। খানিক মনমরা হয়ে বসে থাকতে দেখা যায় অভিনেত্রীর বাবাকে।

গুঞ্জন রটে, জীবনের অন্যতম প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলেছেন নায়িকা। যদিও সেটা সত্যি নয়। স্ট্রোক হয়েছিল জ্যাকুলিনের মায়ের। আপাতত আইসিইউতে রয়েছেন তার মা কিম। মায়ের অসুস্থতার কারণে সব ধরনের কাজ এক মাসের জন্য বাতিল করেছেন জ্যাকুলিন। এমনকি চলতি বছর আইপিএলে নিজের অনুষ্ঠানও বাতিল করেন অভিনেত্রী।

২০২২ সালেও জ্যাকুলিনের মায়ের শারীরিক অসুস্থতা প্রকাশ্যে আসে। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল তার। সে সময় কিমকে বাহারাইনের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরিবারের সঙ্গে জ্যাকুলিনের সুসম্পর্কের কথা অনুরাগীরা জানেন। বিশেষ করে মায়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে একাধিক সাক্ষাৎকারে কথা বলেছেন জ্যাকলিন।

একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আমার মা আমাকে সব সময় সমর্থন করেন। আমি তো পরিবারকে ছাড়াই মুম্বইয়ে থাকি। তাই মা কে খুব মিস করি।

বাবা-মা আমার জীবনের সব থেকে বড় অনুপ্রেরণা। গত কয়েক বছর ধরে আইনি জটিলতায় জড়িয়েছেন জ্যাকুলিন। তাও আবার চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের কারণে। আর্থিক তছরুপে নাম জড়িয়েছে অভিনেত্রীর। জেলবন্দি প্রেমিক বিভিন্ন সময় ব্যক্তিগত তথ্য ফাঁস করার হুমকি দিয়েছেন তাকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর