শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ মার্চ ২০২৫, ১২:৪১

গাজীপুরে চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তিনজন হলেন—শাকিল হোসেন (২৭), শাহেদ আলী (১৯) ও কামরুল ইসলাম (১৭)।

শনিবার (২২ মার্চ) দিবাগত রাতে কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ পাপন মিয়া সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পাপন জানিয়েছেন, শনিবার বিকেলে কোনাবাড়ী কাঁচাবাজার এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। শাহেদ ও কামরুলকে শুক্রবার বিকেলে কালিয়াকৈরের চন্দ্রা এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছিল। পরে আদালত তাদের হাজতে পাঠিয়েছেন।

এজাহার অনুসারে, গত বৃহস্পতিবার গাজীপুরের কোনাবাড়ীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজমেরী পরিবহনের একটি বাসে নারী যাত্রীকে ধর্ষণের চেষ্টা হয়। তীব্র যানজটের বাসের অন্য যাত্রীরা নেমে গিয়েছিলেন। ওই নারী ঘুমিয়ে পড়ায় যাত্রীদের আসনে তিনি একাই ছিলেন।

সে সময় বাসে দুইজন চালক ছিলেন—বাচ্চু মিয়া ও শাকিল হোসেন। এছাড়া, বাসের দুইজন স্টাফ ছিলেন। তারা হলেন—শাহেদ আলী ও কামরুল ইসলাম। বৃহস্পতিবার রাতেই ওই নারী কোনাবাড়ী থানায় একটি অভিযোগ করেন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, 'পলাতক আসামি বাচ্চুকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।'


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর