শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বক্সিংয়ের কিংবদন্তি জর্জ ফোরম্যান মারা গেছেন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২২ মার্চ ২০২৫, ১১:৫৮

বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যান মারা গেছেন। মৃত্যুর সময় সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়নের বসয় হয়েছিল ৭৬ বছর। শুক্রবার (২১ মার্চ) রাতে তার পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

‘বিগ জর্জ’ নামে পরিচিত ফোরম্যান ১৯৬০-এর দশক থেকে কয়েক দশক ধরে বক্সিং জগতে সক্রিয় ছিলেন। অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন তিনি এবং একাধিক বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ বেল্ট তার ঝুলিতে যুক্ত করেছেন।

মোহাম্মদ আলীর বিপক্ষে ১৯৭৪ সালে ‘রাম্বল ইন দ্য জঙ্গল’ নামের ঐতিহাসিক লড়াইয়ে তিনি তার প্রথম বিশ্ব টাইটেল হারান। এই তারকা পেশাদার বক্সিং ক্যারিয়ারে ৬৮টি নকআউট জয় রয়েছে, যা আলীর নকআউট জয়ের প্রায় দ্বিগুণ। তার ক্যারিয়ারে মাত্র পাঁচটি লড়াইয়ে তিনি পরাজিত হয়েছেন।

এর আগে ১৯৭৩ সালে ফোরম্যান প্রথমবারের মতো বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। এরপর ১৯৯৪ সালে, ৪৫ বছর বয়সে, তিনি আবারও এই শিরোপা জয় করেন। ১৯৯৭ সালে তিনি বক্সিং থেকে অবসর নেন।

জর্জ ফোরম্যানের মৃত্যুতে বিশ্বজুড়ে তার অনুরাগী ও সমর্থকরা শোক প্রকাশ করেছেন। তার অবদান ও সাফল্য বক্সিং ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর