শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ মার্চ ২০২৫, ১১:৪১

মৌসুমী স্বাভাবিক লঘুচাপের ফলে সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলাসহ কিছু জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (১৯ মার্চ) প্রকাশিত ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

এত বলা হয়েছে, সাগরে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করছে, আর মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। ফলে আজ দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামীকাল (২০ মার্চ) বৃহস্পতিবার খুলনা বিভাগের কিছু অংশে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে, তবে দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

শুক্রবার দেশের বিভিন্ন বিভাগে, যেমন ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই দিনে কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে।

এছাড়া বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দিনে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে, তবে এর পর পরিস্থিতি কিছুটা পরিবর্তিত হতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর