শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মা হওয়ার গুঞ্জন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ জুলাই ২০২৩, ১৭:৪৮

সদ্যই ৪১ বসন্ত পেরিয়ে ৪২ বছরে পা দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। মঙ্গলবার (১১ জুলাই) ছিল পূর্ণিমার জন্মদিন।জীবনের বিশেষ এই দিনটি ঘরোয়া ভাবে কেটেছে এই নায়িকার।

এদিন খবর ছড়ায়, দ্বিতীয়বারের মা হচ্ছেন পূর্ণিমা। এ নিয়ে নায়িকার পক্ষ থেকে বার্তা না এলেও খবরটি নেট দুনিয়ায় ছড়িয়ে যেতে তেমন একটা সময় লাগেনি। সত্যিই কী মা হচ্ছেন পূর্ণিমা?

এ প্রসঙ্গে পূর্ণিমার ভাষ্য, এ খবর সত্য নয়, ভুয়া খবর। এমন সুখের খবর নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করার অনুরোধ করব। এমন কিছু হলে আমি নিজেই জানাব।

শিগগিরই এমন সুখবর আসার সম্ভাবনা আছে কী? এমন প্রশ্নে পূর্ণিমার উত্তর এমন- সেটা তো আমি নিজেও জানি না। এমন খুশির সংবাদ চেপে না রেখে আমি নিজেই জানাব। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ঈদুল আযহার পর নতুন করে এখনো কাজে নামেননি তিনি। সবশেষ রোজার ঈদে পূর্ণিমাকে দেখা গেছে নির্মাতা কাজল আরেফিন অমির ‘হোটেল রিলাক্স’ নামের একটি ওয়েব সিরিজে।

বর্তমানে তার ‘গাঙচিল’, ‘জ্যাম’ ও ‘আহারে’ নামের তিনটি সিনেমার কাজ চলছে। এই তিন সিনেমাতেই পূর্ণিমার নায়ক ফেরদৌস। চলতি বছরেই সিনেমাগুলো মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

ব্যক্তি জীবনে পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর বিয়ে করেন আহমেদ জামাল ফাহাদকে। সেই সংসারে আরশিয়া উমাইজা নামের এক কন্যা সন্তান রয়েছে। তবে পূর্ণিমার এই সংসারও ভেঙে যায়। 

সবশেষে ২০২২ সালের ২১ জুলাইয়ে আবারো বিয়ে করেন পূর্ণিমা। তার স্বামীর নাম আশফাকুর রহমান রবিন। একটি বহুজাতিক কোম্পানির বিপণন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর