শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

‘এজিং সাইন’ কেন দেখা দেয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ মার্চ ২০২৫, ১০:৪৬

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে নানা পরিবর্তন দেখা দেয়। ত্বকের উজ্জ্বলতা কমতে থাকে, চামড়ায় ভাঁজ পড়ে, চোখের নিচে কালচে দাগ স্থায়ী হতে থাকে, ত্বকে বাড়ে শুষ্কতা, কমতে থাকে ইলাস্টিসিটি। সব মিলিয়ে সমানতালে কমতে থাকে কনফিডেন্স।

এজিং সাইন কোনগুলো?

বয়স ৩০ পার হওয়ার পর থেকেই ত্বকে ফাইন লাইনস ও রিংকেলস ভিজিবল হতে থাকে। তবে এটা একেকজনের একেক সময়ে হতে পারে। কত দ্রুত এজিং সাইন দেখা দেবে তার ওপর নির্ভর করে জেনেটিক্স, স্ট্রেস, এনভায়রনমেন্ট ও লাইফস্টাইলের ওপর। কমন এজিং সাইনগুলো হলো- ফাইন লাইনস ও রিংকেলস, ডার্ক স্পটস, রুক্ষ ও শুষ্ক টেক্সচার, ডালনেস ও আনইভেন স্কিনটোন।

‘এজিং সাইন’ কেন দেখা দেয়?

স্কিন চিকিৎসকদের ভাষ্য, বয়স বাড়লে ত্বকের কোলাজেন উৎপাদনের হার কমতে থাকে। ফলে চামড়া ঝুলে যায়, বলিরেখা পড়ে। কালচে ছোপ বা মেচেতার সমস্যাও কিন্তু বুড়িয়ে যাওয়ার আরও একটি লক্ষণ হতে পারে। এমনকি হরমোনাল কারণেও এ সমস্যা হয়ে থাকে। তা ছাড়া কম ঘুমানো, তেলমসলাযুক্ত খাবার খাওয়া, ধূমপান কিংবা মদ্যপান ত্বকের স্বাস্থ্য খারাপ করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর