শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ঈদে ‘তুমি যাকে ভালোবাসো’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১১ মার্চ ২০২৫, ১৭:২১

কিঙ্কর আহসান মূলত লেখক। বেশ জনপ্রিয়, যার প্রমাণ মিলেছে গত বইমেলায় তাকে ঘিরে পাঠক ও ভক্তদের ভিড়ে। কিঙ্কর ভক্তদের জন্য সুখবর, এবারের ঈদে এই লেখক হাজির হচ্ছেন নায়ক হিসেবে! তবে সিনেমা নয়, নাটকে।

সদ্য নির্মিত ঈদের বিশেষ এই নাটকের নাম ‘তুমি যাকে ভালোবাসো’। বানিয়েছেন আবুল খায়ের চাঁদ। কিঙ্করের গল্পে চিত্রনাট্য তৈরি করেছেন আহনাফ তাহমিদ খান আর সংলাপ লিখেছেন অপূর্ণ রুবেল। এতে কিঙ্কর আহসানের সঙ্গে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সময়ের দুই জনপ্রিয় তারকা ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল।

নাটকটির গল্প ও অভিনয় প্রসঙ্গে কিঙ্কর আহসান বলেন, ‘প্রথম কথা হচ্ছে প্রযোজক পাপ্পু ভাই আমাকে গল্প বলার ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। যেটা খুবই গুরুত্বপূর্ণ। সিনেমাটোগ্রাফার রাজু’র সাথে মিলে পরিচালক আবুল খায়ের চাঁদ এমন দারুণভাবে গল্পটি ভিজ্যুয়াল করেছেন, যা দেখে মনে হচ্ছে তারা রংতুলি দিয়ে আমার গল্পটার ছবি এঁকেছেন। জোভান আর কেয়া পায়েলের সহযোগিতার কারণে আমার অভিনয়টা সহজ হয়েছে। তাদের কাছে আমার অনেক ঋণ।’

এই লেখক-অভিনেতা জানান, ‘তুমি যাকে ভালোবাসো’ মূলত ত্রিভুজ প্রেমের একটা গল্প। যেখানে বিরহ আবেগ রোমাঞ্চ সবই থাকছে। রয়েছে গল্পের ভেতরে নানান বাঁক।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদ উৎসবে সিএমভি’র ব্যানারে প্রকাশ হবে ২০টি বিশেষ কনটেন্ট। চাঁদ রাত থেকে ‘তুমি যাকে ভালোবাসো’সহ বাকি কাজগুলো ধারাবাহিকভাবে উন্মুক্ত হতে থাকবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর