শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

হেনা আর নাজিমের প্রেম, জটিলতার গল্প

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১১ মার্চ ২০২৫, ১১:৫৯

বিয়ে নিয়ে এমন সব জটিল প্রশ্নের জবাব মিলবে ছোট পর্দার আলোচিত জুটি ইয়াশ রোহান ও তটিনী অভিনীত নতুন নাটকে। এই দুজনকে নিয়ে ‘বউয়ের বিয়ে’ নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির গল্প লিখেছেন কামরুন্নাহার দিপা, চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দীন।

জানা গেছে, কামরুল ইসলামের সিনেমাটোগ্রাফিতে সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে, এখন রয়েছে সম্পাদনার টেবিলে। এ নাটকে উঠে এসেছে মফস্‌সল শহরের পাশাপাশি দুই বাড়ির পারিবারিক বিবাদ ও প্রেমের গল্প।

‘বউয়ের বিয়ে’ প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘ঈদের নাটক হিসেবে আমরা মজার একটি প্লট বেছে নিয়েছি। যাকে বলে খাঁটি রোমান্টিক কমেডি।

সঙ্গে আছে ফ্যামিলি ড্রামা। যেখানে উঠে আসবে পাশাপাশি বসবাস করা হেনা ও নাজিমদের দুই বাড়ির গল্প। যে দুজন একে অপরের প্রেমে পড়েন। গোপনে বিয়েও করেন।

মূলত এরপরই শুরু হয় পারিবারিক মজার জটিলতা। নাটকটি দেখলে দর্শকদের পয়সা উসুল হবে, এটুকু কথা দিচ্ছি।’ হেনা চরিত্রে তটিনী আর নাজিম চরিত্রে ইয়াশ রোহান অভিনয় করেছেন।
নাটকটি সিএভভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর