শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

থাইল্যান্ড যাচ্ছেন সিইসি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৮ মার্চ ২০২৫, ১৭:৪০

স্ত্রী ও কন্যার চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

ইসির উপ-সচিব মো. শাহ আলমের ইতোমধ্যে জারি করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

সিইসি তার স্ত্রী এবং কন্যার চিকিৎসার জন্য আগামী ১১ থেকে ১৯ এপ্রিল ৯ দিনের জন্য থাইল্যান্ডের ব্যাংককে ভ্রমণ করবেন। সব ব্যয় তিনি নিজেই বহন করবেন। তার স্ত্রী শাহীন ফেরদৌসী, কন্যা তাসনিমা নাসির উদ্দিন এবং তার নাতি-নাতনিরা সঙ্গে থাকবেন।

পৃথক আরও দুটি অফিস আদেশ থেকে জানা গেছে, ২ থেকে ১৬ মে বা কাছাকাছি যেকোনো সময় ১৫ দিনের জন্য সস্ত্রীক আমেরিকার যাবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ১০ মার্চ থেকে ২৫ মার্চ বা কাছাকাছি যেকোনো সময়ে স্বামীসহ ১৬ দিনের জন্য কাম্বোডিয়া সফরে যাবেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর