শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

আগামী নির্বাচনে বড় ফ্যাক্টর নতুন ভোটার, তাদের সংখ্যা জানাল ইসি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২ মার্চ ২০২৫, ১১:৪৭

অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে বড় ফ্যাক্টর হতে পারে নতুন ভোটার। এবার সেই নতুন ভোটারের সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

এবারের প্রতিপাদ্য ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’। ভোটার দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে ইসি। এছাড়া মাঠ পর্যায়ের অফিসগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে।

ইসির ভোটার তালিকায় দেখে গেছে, ২০২৪ সালে তালিকায় যুক্ত হওয়া ভোটার নতুন ভোটারের সংখ্যা ১৮ লাখ ৩৩ হাজার ৫২ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা বেশি। নতুন ভোটারের মধ্যে ১১ লাখ ৮৫ হাজার ৫১৬ জন ভোটার পুরুষ। নারী ভোটারের সংখ্যা ৬ লাখ ৪৭ হাজার ৭৭৪ জন। আর হিজড়া ভোটারের সংখ্যা ৬২।

এছাড়া প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন। অন্যদিকে নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন। আর হিজড়া ভোটারের সংখ্যা ৯৩২ জন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর