শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

স্বরাষ্ট্র উপদেষ্টা

জনতার ওপর হামলার ঘটনায় সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৯

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গাজীপুরে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আ,খ,ম মোজাম্মেল হকের বাড়িতে জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে আহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আসেন তিনি।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের কোনো ছাড় নয়। এটার ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছিই, যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে।

তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এ ব্যবস্থা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে গাজীপুরে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আখম মোজাম্মেল হকের বাড়িতে বিক্ষুব্ধ জনগণের ওপর হামলায় আহত অবস্থায় ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে তাদেরকে হাসপাতালে আনা হয়। আহতরা হলেন- শুভ শাহরিয়া (১৬), ইয়াকুব (২৪), সৌরভ (২২), কাশেম (১৭) হাসান (২২), রৌহান আহমেদ (২২), ওমর হামজা (২২), ছাব্বির খান মিলন(২২) নাঈম (২১) ও ইয়াকিব (২৩)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, গাজীপুরের ঘটনায় এই পর্যন্ত হাসপাতালে মোট ১০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের সার্জারি হয়েছে। তার অবস্থা একটু খারাপ, তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। বাকিদের অবস্থা গুরুতর হলেও তারা স্ট্যাবল আছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর